1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৩|

গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়েছেন

গৌরনদী প্রতিনিধি // সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। দূর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সভাপতি শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল, গৌরনদী গর্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার,  দূর্নীতি প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর আহসান আজাদ সহ অন্যান্যরা। উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের  বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026 vorerbarta24.com