1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১:০৯|
শিরোনামঃ
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি সততা ও সাহসিকতায় দায়িত্ব পালন, বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুলকে বিতর্কিত করার অপচেষ্টা! অর্থনীতির জন্য সব ধরনের জ্বালানিতেই যেতে হবে: বিদ্যুৎমন্ত্রী নিজস্ব প্রতিবেদক বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর: জহির উদ্দিন স্বপন নিজস্ব প্রতিবেদক দণ্ডের মুখোমুখি হতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে ঢাবিতে বহিরাগত যান চলাচলে নিয়ন্ত্রণ, মোটরসাইকেলে স্টিকার বাধ্যতামূলক বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে বিভিন্ন মাধ্যমে মিথ্যা বলাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের বৃদ্ধ ব্যবসায়ী! মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি নির্ধারণ, জারি হলো নতুন নীতিমালা এবার সিনেমা ছাড়ার ঘোষণা অনন্ত জলিলের

ঢাবিতে বহিরাগত যান চলাচলে নিয়ন্ত্রণ, মোটরসাইকেলে স্টিকার বাধ্যতামূলক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীল পরিস্থিতির পর নিরাপত্তা নিশ্চিতে বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে প্রক্টর অফিস থেকে নির্ধারিত স্টিকার সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

ঢাবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ, আরও চারজনের প্রস্তুতি

প্রক্টর অফিস থেকে জারি করা প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যান্য সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার ডেলিভারি ও অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি প্রবেশ করতে পারবে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি বা যানবাহনে তল্লাশি চালাতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর অফিস থেকে মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার দেওয়া হবে। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে নিজ নিজ অফিসপ্রধানের সুপারিশসহ প্রক্টর বরাবর আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

আবেদনপত্রের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। আগামী ২০ নভেম্বরের পর প্রক্টর অফিস থেকে দেওয়া স্টিকার ছাড়া ক্যাম্পাসে সব ধরনের মোটরসাইকেলের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর জেরে প্রশাসন ক্যাম্পাসে সার্বক্ষণিক টহল জোরদার এবং প্রবেশপথে চেকপোস্ট স্থাপনের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2026 vorerbarta24.com